Category: এক্সক্লুসিভ
-

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; দুই বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু
মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক”! আর কত কান্না, আর কত লাশ, আর কত আহাজারি, কখন থামবে এই মিছিল, এই মিছিলের শেষ কোথায়, সরকারের কাছে আদৌ উত্তর আছে? আজ সকালে, মঙ্গলবার, ২৮ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন বৌদ্ধ সন্ন্যাসী (ভিক্ষু)সহ তিনজন প্রাণ হারিয়েছেন এবং এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি…
-

পরলোকে উ ছেকাচারা মহাথের
কক্সবাজারের রামু শ্রীকুল পুরাতন বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ছেকাচারা মহাথের আর নেই। অনিচ্চা বত সাংখারা……… রবিবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৭.০৫ টায় নিজ বিহারে মৃত্যুবরণ করেন শতবর্ষী এই বৌদ্ধ ভিক্ষু। এই বৌদ্ধ ভিক্ষুর প্রয়াণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে শোক বিরাজ করছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বৎসর।
-

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক ডাঃ অসীম বড়ুয়া
প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অধ্যাপক ও উপাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন। তিনি ২০২৪ সালের ৬ জানুয়ারি…
-

বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউ,কের যুব শাখা গঠিত
যুক্তরাজ্যের বৌদ্ধ সংগঠনবাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউ,কের যুব শাখা বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউ,কের যুব শাখার ২ বছর মেয়াদী ২০২৬-২০২৮ পর্যন্ত নতুন কমিটি গঠিত হয়েছে। সৈকত বড়ুয়াকে উপদেষ্টা, চৈতী বড়ুয়াকে সভাপতি, রোমেন বড়ুয়া সহ সভাপতি ও অর্ণব বড়ুয়া চৌধুরীকে সাধারন সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক যুব কমিটি অনুমোদিত হয়েছে। তারুণ্যে উদ্ভাসিত, শিক্ষিত ও পারিবারিকভাবে ধর্মীয়…
-

কক্সবাজার জেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ কমিটি গঠিত
বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে সামনে রেখে কক্সবাজার জেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শহরের কলাতলীস্থ হোয়াইট টেম্পল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন মহাথের সভাপতি , কানন বড়ুয়া বিশালকে সাধারণ সম্পাদক, দীপক বড়ুয়া প্রধান সমন্বয়কারী করে…
-

পরলোকে অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডি বিভাগের প্রাক্তন অধ্যাপক, লেখক ও গবেষক অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া আর নেই। অনিচ্চা বত সাংখারা…… আজ সোমবার (৬ এপ্রিল ) রাত ৮.৩০ টা ঢাকা বারডেম হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে…
-

আন্তর্জাতিক সম্মেলনে জাপান যাচ্ছেন ড. সুমনপ্রিয় মহাস্থবির
আন্তর্জাতিক সম্মেলনে জাপান যাচ্ছেন ড. সুমনপ্রিয় মহাস্থবির । তিনি বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বৌদ্ধ মহাসম্মেলনে আমন্ত্রিত হয়ে আগামী ৬ এপ্রিল ২০২৬ ইং, সোমবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিলাসবহুল থাই এয়ারওয়েজ বিমানে করে ব্যাংক সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে জাপানের ওসাকায় কানসাই আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। ৭ এপ্রিল ২০২৬ ইং নবম বৌদ্ধ মহাসম্মেলন…
-

পরলোকে মনীন্দ্র লাল বড়ুয়া
ফ্রান্স আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় থেরর পিতা রাউজান থানা উত্তর জয়নগর নিবাসী মনীন্দ্র লাল বড়ুয়া আর নেই। অনিচ্চা বত সাংখারা…… রবিবার ৫ এপ্রিল স্থানীয় সময় ভোর ৪ টায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২পুত্র ও ৪ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।…
-

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন
চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের আওতাধীন আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ তুলেছেন বিহারাধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু।ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু সংবামাধ্যমকে জানান, ভোরে জোরালো শব্দে ঘুম ভাঙলে প্রার্থনা কক্ষের কিছু অংশে আগুন জ্বলতে দেখেন তিনি। স্থানীয়…
-

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । মংগলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর অক্সিজেন অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কারক সভায় এ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথের , মহাসচিব পদে ভদন্ত এস. লোকজিৎ মহাথের, যুগ্ন মহাসচিব পদে শ্রীমৎ কে. জ্যোতিসেন মহাথের ,সাংগঠনিক সম্পাদক পদে ভদন্ত জিনরতন মহাথের…