০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল হৃদিতা বড়ুয়া

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে রাঙ্গুনিয়া জাকের হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদিতা বডুয়া।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া জাকের হোসেন প্রাথমিক বিদ্যালয় হতে ২০২৬ ইংরেজি সালের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে মেধাবী শিক্ষার্থী হৃদিতা বডুয়া।
সে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা কৃষি বিভাগের উচ্চমান সহকারী সুদীপ্ত বডুয়া এবং ইতি বডুয়ার জ্যেষ্ঠ কন্যা। হৃদিতা বড়ুয়া চট্টগ্রাম রাউজান উপজেলার ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামের এক কৃতি ও সম্ভাবনাময় প্রজন্ম।
তার এই গৌরবময় ও কৃতিত্বপূর্ণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তার বড় বাবা ফ্রান্স প্রবাসী ও দেশসূচক পত্রিকার সম্পাদক উত্তম কে বড়ুয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা।
এক অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা জানান, হৃদিতার এই মেধার স্বাক্ষর পুরো পরিবারের পাশাপাশি মহামুনি পাহাড়তলী গ্রাম ও রাঙ্গুনিয়ার মুখ উজ্জ্বল করেছে। তারা হৃদিতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল হৃদিতা বড়ুয়া

আপডেট সময় ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬