Category: প্রবন্ধ

  • “চেতনার মুক্তি” ধর্মের এক গভীর অনুসন্ধান

    “চেতনার মুক্তি” ধর্মের এক গভীর অনুসন্ধান

    বুদ্ধ মুক্তির কথা বলেছেন। কিসের মুক্তি? চেতনার মুক্তি। মুক্তি হয় চেতনার (চিত্তের), যা কোনো স্থির সত্তা নয়, বরং অভিজ্ঞতা, অভিপ্রায় ও সচেতনতায় গঠিত এক প্রবাহ, যা কারণে-অকারণে গঠিত হয়। পালিতে দুইটি শব্দ প্রায়ই ব্যবহৃত হয় —চেতো-বিমুত্তি (চিত্তের মুক্তি) ও পঞ্ঞা-বিমুত্তি (প্রজ্ঞার দ্বারা মুক্তি)। এ দুয়ের সমন্বয়ে বুঝায়—মানসিক গঠনশীলতার বিশুদ্ধতা ও বাস্তবতার গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে মুক্তি।…

  • মুক্তিযুদ্ধ এবং একজন জ্যোতিঃপাল মহাথেরো

    মুক্তিযুদ্ধ এবং একজন জ্যোতিঃপাল মহাথেরো

    জাতিসংঘের তদানীন্তন মহাসচিব উ থান্ট এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকসহ পৃথিবীর সকল দেশের বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের আঞ্চলিক শাখা ও বৌদ্ধ সমিতিগুলোর কাছে বাংলাদেশে পাকিস্তানি গণহত্যা ও নির্যাতন বন্ধে চাপ সৃষ্টির আবেদনপত্র পাঠান জ্যোতিঃপাল মহাথেরো। আমাদের মুক্তিযুদ্ধে সবাই অস্ত্র হাতে যুদ্ধ করেননি। কেউ কলম হাতে, কেউ কেউ মেধা-মননশীলতা খাটিয়ে, কেউবা আবার গানে গানে বা তুলির…

  • ‘ আলোক উৎসব ‘

    ‘ আলোক উৎসব ‘

    তিন মাস বর্ষাবাসের সমাপনী দিন আলোয় আলোয় আকাশ হলো যে রঙিন। দান, শীল, ভাবনায় শুদ্ধ জীবনাচরণ প্রজ্ঞানুশীলনে রত গৃহী, ভিক্ষুগণ। প্রকৃষ্টরূপে অকুশল – মন্দের বারণ প্রকৃষ্টরূপে কুশল ও ভালোর বরণ, এরই নাম আলোক উৎসব বা প্রবারণা বুদ্ধের কেশ ধাতুর প্রতি জানাই বন্দনা। আঁধার ঘুচে আলোয় ভরুক পৃথ্বী করি এই প্রার্থনা। এই দিনে সিদ্ধার্থ রাজ্য সুখ…

  • আগামীকাল যেসব বিহারে কঠিন চীবর দান

    আগামীকাল যেসব বিহারে কঠিন চীবর দান

    আগামীকাল ১১ নভেম্বর সোমবার ২০২৪ ইংরেজি যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে । বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার, উখিয়া রেজুরখীল ধর্মাশোক ধাতুচৈত্য বিহার,রামু খরুলিয়া ধর্মজ্যোতি বৌদ্ধ বিহার,বিলাইছড়ি রাইংখ্যং শাখা বন বিহার,সুচিয়া সুখানন্দ বিহার,কক্সবাজার খরুলিয়া ধর্ম জ্যোতি বৌদ্ধ বিহার,মধ্যম আঁধারমানিক লুম্বিনী বিহার,বাঘাইছড়ি কাচালং মেদিনীপুর বনবিহার, পশ্চিম ইদিল্পুর জ্ঞানবিকাশ বিহার।

  • কল্পতরু দানের পুণ্যফল বর্ণনা

    কল্পতরু দানের পুণ্যফল বর্ণনা

    কল্পতরু: যে বৃক্ষ হতে কল্পনানুযায়ী দ্রব্য পাওয়া যায়, তাকে কল্পতরু বলে।স্বর্গীয় কল্পতরুর বর্ণনা হতেই এই “কল্পতরু” দানের সৃষ্টি। কঠিন চীবর দানানুষ্ঠানের দিন আমরা সাধারণত এ কল্পতরু দান দিয়ে থাকি। বাঁশ, গাছ দিয়ে বৃক্ষের অনুরূপ মনোরম কাঠামো তৈরী করে, ফুল ও রঙ্গিন কাগজে সুসজ্জিত করতঃ তাতে ইচ্ছানুযায়ী দানীয় দ্রব্য, ভিক্খু অথবা বিহারের ব্যবহার্য্য ছোট বড় যাবতীয়…

  • ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে কঠিন চীবর দান

    ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে কঠিন চীবর দান

    ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি নিজস্ব বিহার ‘কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ০ অক্টোবর) বিকেলে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব বিহারের নিকটবর্তী সালন দো সাবরিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এদিন সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। এটা ছিল ফ্রান্সে…

  • মধু পূর্ণিমা ও বুদ্ধোপদেশ

    মধু পূর্ণিমা ও বুদ্ধোপদেশ

    মধু পূর্ণিমা বৌদ্ধ সাহিত্য ও ইতিহাসে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত দিন। বুদ্ধের জীবনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্যে মধু পূর্ণিমা অন্যতম। ত্যাগ ও ঐক্যের সুষমায় সমুজ্জল এদিনটি। বৌদ্ধরা মধু পূর্ণিমাকে অতি শ্রদ্ধার সাথে পালন করার তাৎপর্যের দুটো দিক পরিলক্ষিত হয়। প্রথমটি সেবা ও ত্যাগ, অন্যটি সৌর্হাদ্য, সম্প্রীতি ও সংহতির। ত্যাগের দিকটি হলো পারিলেয্য বনের বানর কর্তৃক বুদ্ধকে মধু দান…

  • এসো হে জ্যোতির্ময়

    এসো হে জ্যোতির্ময়

    হিংসার দাবানলে পুড়ছে ধরা ভালোবাসা – মমতার চলছে খরা, ক্ষমতার দ্বন্দ্বে, লোভ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে বলেইতো জ্বলছে ওরা যুদ্ধে হচ্ছে কেউ সর্বহারা। বিশ্বাস -মানবতা গেছে পরবাসে অপরাধী তাইতো হাসে উল্লাসে! আইনের চোখে হায় পরানো ঠুলি মিথ্যা সাক্ষী দেয় শিখানো বুলি, অসহায় কাঁদে হায়; হয়ে দিশাহারা হিংসার দাবানলে পুড়ছে ধরা। তোমার শোনানো সেই অমিয় বাণী…

  • বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা

    বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা

    আলোয় আলোয় উদ্ভাসিত আজ রাতের আকাশ। জ্যোৎস্না প্লাবিত ধরণী। কী শান্ত! কী সমাহিত। কেননা আজ মহান শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধের ত্রি–স্মৃতি বিজড়িত এক অনন্য দিন। এই মহান দিনে বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত লাভ ও মহা–পরিনির্বাণ প্রাপ্ত হন। একই ব্যক্তির জীবনে এ ধরনের তিনটি মহান ঘটনা জগতে বিরল। ২৫০০ বছর পূর্বে হিমালয়ের পাদদেশে কপিলাবস্থ নামে এক নগর ছিল। সে…

  • ৪৮ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী

    ৪৮ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী

    পটিয়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী দুজন মারা গেছেন। পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উৎপল বড়ুয়া (৫৬) ও তার স্ত্রী রীতা বড়ুয়া (৫২)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় মাস আগে থেকেই ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড ও আহসানিয়া ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন রীতা বড়ুয়া। হাসপাতালের বেডে মৃত্যুর…