০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের গোলচত্বর

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০১:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের নকশায় নির্মাণ করা হয়েছে আলোকসজ্জিত গোলচত্বর। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত এ স্থাপনার মধ্য দিয়ে শতাব্দীপ্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুল স্থাপনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানানো হয়েছে।

বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুল স্থাপনের প্রত্যাশা ছিল অধ্যাপক ড. জিনবোধি মহাথেরসহ বৌদ্ধ সমপ্রদায়ের মানুষের। এ উদ্যোগ বাস্তবায়ন করায় মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ।

বৌদ্ধ দর্শনে পদ্মফুল পবিত্রতা, প্রজ্ঞা ও আধ্যাত্মিক বিকাশের প্রতীক। বিহারের সামনে পদ্মফুলের আদলে গোলচত্বর নির্মাণের মধ্য দিয়ে নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্যও তুলে ধরা হয়েছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে চসিক।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের গোলচত্বর

আপডেট সময় ০১:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬