০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৌদ্ধ ছায়াঙ্গনের এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:৪৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গনের এক যুগ পূর্তি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বৈকালিক সংঘদান, অষ্টপরিষ্কার দান, শিশু-কিশোরদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং স্মারকগ্রন্থ ‘বোধিছায়া’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। ভিক্ষুসংঘ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত শ্রামণদের সূত্রপাঠ, বন্দনা ও গাথা এবং ‘শব্দে ও উপস্থাপনায় বৌদ্ধ জীবনকথা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এ সময় বিজয়ীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বৌদ্ধ যুব গৌরব সম্মাননা–২০২৬’ এবং সংগঠনের ৫১ জন সদস্যের পিতা-মাতাকে ‘বৌদ্ধ ছায়াঙ্গন গুণরত্ন পিতা-মাতা সম্মাননা’ প্রদান করা হয়।

শ্রামণদের সূত্রপাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন করুণাজ্যোতি শ্রমণ, দ্বিতীয় অনন্তজ্যোতি শ্রমণ এবং তৃতীয় প্রজ্ঞাজ্যোতি শ্রমণ। বন্দনা ও গাথা প্রতিযোগিতায় প্রথম  চিন্ময়ী বড়ুয়া, দ্বিতীয় প্রিন্স বড়ুয়া (রূপ) এবং তৃতীয় ত্রিয়ান বড়ুয়া।

‘শব্দে ও উপস্থাপনায় বৌদ্ধ জীবনকথা’ প্রতিযোগিতার ঘ বিভাগে প্রথম সূচনা বড়ুয়া, দ্বিতীয় নীলান্তিকা বড়ুয়া এবং তৃতীয় সুমেধা বড়ুয়া। ঙ বিভাগে প্রথম সুষ্মিতা বড়ুয়া দ্বিতীয় অন্বেষা বড়ুয়া এবং তৃতীয় পুষ্পিতা বড়ুয়া। চ বিভাগে প্রথম দীপান্বিতা বড়ুয়া, দ্বিতীয় ঐন্দ্রিলা বড়ুয়া অথৈ এবং তৃতীয় ঐন্দ্রিলা বড়ুয়া নির্বাচিত হন।

এ বছর প্রথমবারের মতো ‘বৌদ্ধ যুব গৌরব সম্মাননা–২০২৬’ লাভ করেন অ্যাডভোকেট সুদত্ত বড়ুয়া, অধ্যাপক পাপিয়া বড়ুয়া, সংগীতশিল্পী জুসি বড়ুয়া, নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া, ডা. রিয়া বড়ুয়া, ডা. প্রমিজ বড়ুয়া, যুব সংগঠক প্রিয়াল বড়ুয়া, যুব সংগঠক শুভ বড়ুয়া, অ্যাডভোকেট প্রিয়াংকা বড়ুয়া, বাংলাদেশ সেনাবাহিনীর প্রিয়ন্তী বড়ুয়া এবং টিভি উপস্থাপিকা মৃত্তিকা বড়ুয়া।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শ্রীসদ্ধর্মশাসনকীর্তি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সচিব ভদন্ত সংঘানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত মেত্তানন্দ থের, ভদন্ত জয়শ্রী ভিক্ষু এবং ভদন্ত করুণানন্দ ভিক্ষু।

দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ছায়াঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, পিএমজেএফ। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুবের সভাপতি বাবু স্বপন কুমার বড়ুয়া।

সংবর্ধেয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৌদ্ধ ছায়াঙ্গনের উপদেষ্টা ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, এমপিএইচএফ এবং বৌদ্ধ ছায়াঙ্গনের উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্ট ইয়ুথ (থাইল্যান্ড)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, এমপিএইচএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বৌদ্ধ ছায়াঙ্গনের উপদেষ্টা লায়ন অধ্যাপক ববি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও যুবনেতা বাবু রুবেল বড়ুয়া হৃদয় এবং আমেরিকান প্রেসিডেন্ট লাইনস (বাংলাদেশ) প্রা. লি.-এর ব্যবস্থাপক ও কল্পনা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সঞ্চয়ন বড়ুয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ছায়াঙ্গনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি চয়ন বড়ুয়া এবং রাজীব বড়ুয়া।

সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুভ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন বৌদ্ধ ছায়াঙ্গন মেধাবৃত্তি পরিষদের চেয়ারম্যান মিশু বড়ুয়া এবং মহাসচিব প্রজেশ বড়ুয়া।

অনুষ্ঠানে বৌদ্ধ ছায়াঙ্গনের এক যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘বোধিছায়া’-এর মোড়ক উন্মোচন করা হয়।

বক্তারা বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বৌদ্ধ ছায়াঙ্গন সদ্ধর্মচর্চা, নৈতিক শিক্ষা, সমাজসেবা, সাংস্কৃতিক বিকাশ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বৌদ্ধ সমাজে একটি সুপরিচিত ও আস্থাশীল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় মূল্যবোধ, মানবিক আদর্শ ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে শিক্ষা, সংস্কৃতি ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বৌদ্ধ ছায়াঙ্গনের এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় ০৩:৪৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬