খাগড়াছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০ অক্টোবর কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার এ অনুষ্ঠানের আয়োজন করে। দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ অগ্রজ্যোতি মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত নন্দপ্রিয় মহাথের।

প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত শ্রীমৎ সাধনালঙ্কার মহাথের।মুখ্য আলোচক ছিলেন ভদন্ত বিনয়ালংকার মহাথের।
ডেস্ক রিপোর্ট : 








