০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের কঠিন চীবর

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে  অনুষ্ঠিত হলো দানোত্তম শুভ কঠিন চীবর দান ।

রবিবার (২২ নভেম্বর)  ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্যারিসের স্থানীয় টরসীর এক হলরুমে এই উপলক্ষে প্যারিসের আশেপাশে ও ইউরোপের  বিভিন্ন প্রান্ত থেকে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুণ্যার্থী সমবেত হন।

বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে দিনভর চলে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান । এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মালম্বীরা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সবার সুখ–শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধী মহাথের’র সভাপতিত্বে দেশনা করেন ভদন্ত শাক্যবংশ মহাথের, ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার, ভদন্ত থিচ মিন ডিন প্রমুখ।  উদ্বোধনী বক্তব্য রাখেন ভদন্ত আনন্দ ভিক্ষু। পাপড়ী বড়ুয়ার সঞ্চালনায় উত্তম বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন।

বিকেলে কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা নব শালবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের, উদ্বোধক ছিলেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, আশীর্বাদক ছিলেন লা কুরনভ ধম্মাচাক্কা বিহারের অধ্যক্ষ ভদন্ত কে, আনন্দ নায়ক থের, ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধী মহাথের।  প্রধান অতিথি  ছিলেন লন্ডন জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত মহিপাল মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত মুদিতারত্ন থের, ভদন্ত রেবতধম্ম মহাথের । প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত বিশুদ্ধ বংশ থের, প্রমুখ। রীমা মুৎসুদ্দি ও পলাশ বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুকুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সুমন বড়ুয়া , ধন্যবাদ জ্ঞাপন করেন রুপন কুমার বড়ুয়া ।

পরে বাংলাদেশ থেকে আগত টিভি ও বেতার শিল্পী শরণ বড়ুয়া সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন রাহুল বড়ুয়া চৌধুরী , অক্টোপ্যাডে শাপলু বড়ুয়া চৌধুরী , গিটারে শুভ্র বড়ুয়া।

এছাড়াও উৎসবকে কেন্দ্র করে বিশেষ প্রার্থনা, পূজা, বন্দনা ও মৈত্রীভাবনা জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন উপস্থিত পুণ্যার্থীরা। আয়োজকদের বক্তব্য, এবারের উৎসবের মূল বার্তা হলো বিশ্বের প্রতিটি দেশের মানুষের জন্য শান্তি ও মঙ্গল কামনা।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের কঠিন চীবর

error: Content is protected !!

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের কঠিন চীবর

আপডেট সময় ০৪:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬