ফ্রান্সে মহাকারুনিক গৌতম বুদ্ধের জীবনের ত্রি স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ জয়ন্তী মহাসমারোহে উদযাপনের জন্য ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে।
আগামী ২৪ মে রবিবার সকাল ১০ টা থেকে বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায় , ফ্রান্স প্যারিসের জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে, এরপর বৌদ্ধ ভিক্ষু সংঘের পিন্ডচারণ, দেশনা , জগতের সকল প্রাণী ও বিশ্ব শান্তি কামনায় পুন্যদান, পূজ্য ভান্তেদের ছোয়াং গ্রহণ ,জ্ঞাতি ভোজ, ঐতিহাসিক শান্তি শোভাযাত্রা, সম্মিলিত ধ্যান অনুশীলন।
পবিত্র বুদ্ধ পূর্ণিমার একই তিথিতে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্ম গ্রহন , বোধিজ্ঞান এবং মহাপরিনির্বান লাভ করেন। বৌদ্ধ জাতির প্রধান ধর্মীয় উৎসব এই বুদ্ধ পূর্ণিমাকে জাতিসংঘ আন্তর্জাতিক ভেশাখ ডে ঘোষণা করেন।
ডেস্ক রিপোর্ট : 








