আনোয়ারায় ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ৫ বছরের ছেলে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা  পরৈকোড়া  চেনামতি বৌদ্ধ পল্লী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ওই এলাকার বৌদ্ধবিহার পাশের বাড়ির সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) এবং আহত ছেলে হলো পিয়াস বড়ুয়া (৫)।  সুজন বড়ুয়া চট্টগ্রামের খাতুনগঞ্জে আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন।

এলাকাবাসী সুত্রে জানা যায়,  চিৎকার শুনে প্রতিবেশীরা বের হয়ে দেখে ঘরের দরজায় এনি বড়ুয়া এবং তার ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায়। এসময় দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতকালে এনি বড়ুয়ার মৃত্যু হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

এবিষয়ে এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে আমার বড় ভাইয়ের ফোন পেয়ে, এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে আমার আর্থিক লেনদেন ছিল, হয়তো সে রাতে আমার স্ত্রীর কাছে এ সংক্রান্ত কাগজপত্রের সন্ধানে আসে এবং তাদের হত্যা করে।

মৃত্যুর সময় তার স্ত্রী লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *