০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় স্বপন কুমার বড়ুয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরী এলাকার মৃত নলিনি রনজন বড়ুয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে স্বপন কুমার বড়ুয়া রাউজানের গহিরা  কোতোয়ালিঘোনা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের সংঘদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানশেষে বিকেল পাঁচটার দিকে কয়েকজন সঙ্গীসহ বাড়ি ফেরার পথে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রিক ফিল্ড এলাকায় চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।

নিহত স্বপন কুমার বড়ুয়ার স্ত্রী আগেই মারা গেছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় ১০:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫