রাঙ্গুনিয়া বেতাগী গ্রামের জন্মজাত সন্তান প্রয়াত উজ্জ্বল বড়ুয়ার প্রথম অনিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ জুলাই দুপুর ১ টায় ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বহুগ্রন্থপ্রনেতা, পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের।
সংস্কৃতিকর্মী উত্তম বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দেশপ্রিয় বড়ুয়া টিংকু, মিঠু বড়ুয়া , তথাগত অনলাইন সম্পাদক অনুপম বড়ুয়া । পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সমাজকর্মী সুমন বড়ুয়া ।

অন্যান্যদের মধ্যে , ভদন্ত মেত্তাবংশ মহাথের, ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত আনন্দ ভিক্ষু , ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু ,ভদন্ত অপ্রমাদ ভিক্ষু সহ ফ্রান্স প্রবাসী বৌদ্ধরা অংশ নেন।
উল্লেখ্য, রাঙ্গুনিয়া বেতাগী গ্রামের জন্মজাত সন্তান ফ্রান্স প্রবাসী উজ্জ্বল বড়ুয়া (৫৬) গত ১৪ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১.৪২ মিনিটে ফ্রান্সে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
আগামীকাল তার লাশ দেশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট : 








