০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে পাহাড়ধস

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

টানা কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পেছনের অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জুলাই) ভোরে বৌদ্ধ বিহারের পেছনের অংশে এই পাহাড়ধসের ঘটনা ঘটে।

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাথের জানান, শুক্রবার ভোরে হঠাৎ বিকট শব্দ হয় আর বিহারের পেছনে থাকা উঁচু পাহাড়ের বিভিন্ন অংশ ধসে পড়ে বিহারের ভেতরে প্রবেশ করে। এসময় বিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী মাটিতে নষ্ট হয়ে যায়।

 বিহারে মাটির সঙ্গে প্রচুর পানি প্রবেশ করে। এ নিয়ে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

গ্রামবাসী বিহারের আশপাশ থেকে কিছু মাটি অপসারণ করলেও এখনো অনেক মাটি জমে বিহার প্রাঙ্গণ কাদামুক্ত হয়ে রয়েছে। দ্রুত মাটি অপসারণে ও সার্বিক সহযোগিতায় পৌরসভাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিহার পরিচালনা কমিটির নেতারা।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে পাহাড়ধস

আপডেট সময় ১২:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬