০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; দুই বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক”! আর কত কান্না, আর কত লাশ, আর কত আহাজারি, কখন থামবে এই মিছিল, এই মিছিলের শেষ কোথায়, সরকারের কাছে আদৌ উত্তর আছে?

আজ সকালে, মঙ্গলবার, ২৮ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন বৌদ্ধ সন্ন্যাসী (ভিক্ষু)সহ তিনজন প্রাণ হারিয়েছেন এবং এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

বৌদ্ধ ভিক্ষুদের আর বিহারে ফেরা হলো না। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে বিহারে ফেরার পথে মাইক্রোবাসটি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই উচারা ভিক্ষু, আগেদামা ভিক্ষু এবং মাইক্রোবাসের চালক লাব্রে আং মারমা নিহত হন।

এ ছাড়াও ইন্দাসারা ভিক্ষু, নেন্দিয়া ভিক্ষু, সুমিতা ভিক্ষু এবং তাদের সফরসঙ্গী সাতুআই প্রু মারমা ও চেংপ্র মারমা আহত হয়েছেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পার্বত্য ভিক্ষু সংঘের তথ্য ও প্রচার সম্পাদক করুণা বংশ ভিক্ষু বলেন, ‘তাঁরা কয়েকদিন আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় ধর্মীয় সফরে গিয়েছিলেন। সফর শেষে কক্সবাজার হয়ে মঙ্গলবার তাদের খাগড়াছড়ি শহরে ফেরার কথা ছিল। নিহত ভিক্ষুরা শাসন রক্ষিতা ভিক্ষু সংঘের সদস্য।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল টিবিএসকে বলেন, ‘নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে এবং আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; দুই বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

আপডেট সময় ০৩:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬