শ্রীলঙ্কার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন তীর্থযাত্রী নিহত

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহত-আহত সবাই বৌদ্ধ তীর্থযাত্রী শ্রীলংকান । খবর এএফপির।

পুলিশ জানায়, সরকারি বাসটি তীর্থযাত্রী নিয়ে রোববার ভোরে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। পথে পার্বত্যাঞ্চল কোটমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল ওই বাসে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রী ধারণক্ষমতা ছিল ৫০ জন। কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *