রামু রাংকুট বনাশ্রমে ১০১ জন কুলপুত্রকে প্রব্রজ্যা দানের উদ্যোগ

সম্রাট অশোকের স্মৃতি ধন্য ঐতিহাসিক রাংকুট (রাং-উ) বনাশ্রম মহাতীর্থ মহাবিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ৩  মে বুধবার থেকে ৮৪ হাজার ধর্মস্কন্ধ পুজা ও ৭ থেকে ৭০ বছর বয়সী কুলপুত্রকে প্রতিবছরের ন্যায় এই বছরও প্রায় ১০১ জন কুলপুত্রকে এক সপ্তাহের জন্য গণপ্রব্রজ্যা প্রদান করা হবে।

এ দিনগুলোতে তারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনে রত থাকবেন।

প্রব্রজ্যা গ্রহণ করার ইচ্ছুক ব্যক্তিগণ আগে থেকে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।।
রেজিস্ট্রেশনের ফর্ম কিংবা প্রব্রজ্যা বিষয়াদি জানার জন্য যোগাযোগ করুন:
০১৬৪০৬৫৫৮৭৫,০১৬১২১৪৫৬১০,০১৮৭৬২২৩৪