১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিবুউ মারমা (৩৪) সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘নিহতের বুকে শটগানের গুলির চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫