ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রের কঠিন চীবর দান

ফ্রান্সে  বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০নভেম্বর) ফ্রান্সের প্যারিসের টরসির স্থানীয় এক হলরুমে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে নানা আনুষ্ঠানিকতায় প্রবাসীদের অংশগ্রহনে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ধর্মীয় শোভাযাত্রা, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।

সকালে কঠিন চীবর দান উপলক্ষে অষ্ট পরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠান

নারী-পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড়ে উৎসব মুখরতায় অন্য রকম আবেশে রূপ নেয় এ পবিত্র কঠিন চীবর দান। বিভিন্ন দেশের পুণ্যার্থী বৌদ্ধদের সমাগমে এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।

সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ড থেকে আগত  ড. নাগসেন মহাথের, অতিথি ছিলেন পটিয়া পাঁচুরিয়া বেনুবন ভাবনা কুটিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত আসিন জিনানন্দ থের । দেশনা করেন ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক  ভদন্ত জ্যোতিসার থের, মঙ্গলাচরন করেন ভদন্ত আনন্দ থের।

কাঁকন বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সজল বড়ুয়া।

 

দুপুরে দানোত্তম কঠিন চীবর দানসভা  ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিতপ্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন ফ্রান্স ধম্মাচাক্কা শ্রীলংকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের, প্রধান অতিথি ছিলেন  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের, থাইল্যান্ড থেকে আগত  ড. নাগসেন মহাথের, পটিয়া পাঁচুরিয়া বেনুবন ভাবনা কুটিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত আসিন জিনানন্দ থের। উদ্বোধক ছিলেন  আমেরিকা নিউইয়র্ক বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতাপাল থের ।

অন্যান্যদের মধ্যে ভদন্ত কল্যাণরত্ন থের,ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত চন্দ্রজ্যোতি থের, ভদন্ত আনন্দ থের,  ভদন্ত চিত্তাধাম্মা থের, ভদন্ত প্রিয়রক্ষিত থের,ভদন্ত মার্গরক্ষিত ভিক্ষু ,ভদন্ত বুদ্ধ প্রিয় থের প্রমুখ উপস্থিত ছিলেন।

সুমন বড়ুয়া ও প্রাপ্তি বড়ুয়া বর্ষার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সমঞ্জয় বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন দেবদাস বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন  কানন বড়ুয়া ।  উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী চয়ন বড়ুয়া ও সহ শিল্পী বন্দ।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।

প্রবাসে অবস্থান ও নানা প্রতিকূলতা সত্ত্বেও বৌদ্ধদের দানশ্রেষ্ঠ এ কঠিন চীবর দান পুণ্যোৎসবে অংশগ্রহণ করে পেরে পুণ্যার্থী উপাসক-উপাসিকাদের মহামিলনের আশাজাগানিয়া আনন্দের স্ফুরণ ছিল দেখার মতো। পূজনীয় ভিক্ষু সংঘরাও কঠিন চীবর দানের পুণ্যবার্তায় সবার প্রতি মৈত্রী-করুণা চিত্তে আশীর্বাদ-পুণ্যদান করেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন নানা অবক্ষয় ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হোক—এ শুভকামনায় বিশ্বশান্তি প্রার্থনা করেন।

সবশেষে সোহেল বড়ুয়ার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্যারিসের স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *