নানা আয়োজনে শীলালংকার মহাথেরর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সংঘমনীষা,অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ,অগ্রমহাপণ্ডিত,সাহিত্যরত্ন অষ্টম সংঘরাজ শীলালংকার মহাথের’র ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০জুন) হাটহাজারীর মির্জাপুর শান্তিধাম বিহারে ২দিনব্যাপী  নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অষ্টম সংঘরাজের উদ্দেশ্যে হাজার প্রদীপ প্রজ্বলন ,সন্ধ্যা ৬.১০মি. : মহাপরিত্রাণ সূত্রপাঠ , অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান অনুষ্ঠিত হয়।

রাত ৮.০১মি.: একক সদ্ধর্মদেশনা।  একক সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের।

 

শেষ দিন শনিবার (২১ জুন)  অষ্টম সংঘরাজের স্মৃতি চৈত্য পুষ্পমাল্য অর্পণ,  ১২৬তম জন্মদিনের কেক কর্তন ও অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির উপসংঘনায়ক ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের, ভদন্ত ড. বুদ্ধপাল মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের,ভদন্ত জ্ঞানলোক মহাথের, ভদন্ত শান্তদর্শী থের, ভদন্ত জি, নিরোধানন্দ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।

অরণ্য বড়ুয়া , সিক্তি চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ভদন্ত সংঘজ্যোতি ভিক্ষু, মঙ্গলাচরণ করেন ভদন্ত প্রজ্ঞারত্ন ভিক্ষু।

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *