০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ির ভূজপুর বৌদ্ধ পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

ফটিকছড়ির  ভূজপুর বৌদ্ধ পরিষদ-এর ২০২৫-২৮ সালের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২২ জুলাই (মঙ্গলবার)  হরিণা অমৃতধাম বিহারে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়।

একই সঙ্গে ভূজপুর বৌদ্ধ পরিষদ, প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন এবং শিক্ষা বৃত্তি তহবিল পরিচালনা উপ-পরিষদের পৃষ্ঠপোষক এবং হরিণা অমৃতধাম বিহারের ভূমিদাতা প্রয়াত সুগত বড়ুয়ার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সাধারণ সম্পাদক,  ভদন্ত এস. লোকজিত মহাথের।

বিশেষ অতিথি ছিলেন—হরিণা অমৃতধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত সুমনজ্যোতি থের, ভদন্ত লোকশ্রী থের, ভদন্ত বোধিশ্রী থের, ভদন্ত উপতিষ্য মিত্র ভিক্ষু, ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু, ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু এবং ভদন্ত অশ্বজিত ভিক্ষু।

ভূজপুর বৌদ্ধ পরিষদের  নবগঠিত কমিটির সহ-সভাপতি  সজল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন—উপদেষ্টা  পরিতোষ বড়ুয়া, প্রাক্তন সভাপতি লায়ন রনজিত বড়ুয়া রক্তিম, নবনির্বাচিত সভাপতি  পরিমল বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি  মন্টু বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক  হিল্লোল বড়ুয়া পুলক, সাংগঠনিক সম্পাদক  রিপন বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু বিটু বড়ুয়া, ধর্মীয় সম্পাদক বাবু সাথোয়ইপ্রু মার্মা, সমাজকল্যাণ সম্পাদক বাবু রনি বড়ুয়া প্রমুখ।

নবগঠিত ৩৫ সদস্যের নাম ও পরিচিতি উপস্থাপন করেন সংগঠনের প্রাক্তন সভাপতি লায়ন রনজিত বড়ুয়া রক্তিম। শপথবাক্য পাঠ করান সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা  পরিতোষ বড়ুয়া।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

ফটিকছড়ির ভূজপুর বৌদ্ধ পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক

আপডেট সময় ০৯:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫