রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকা বদ্ধ ও সাপ্তাহিক অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান আগামী ২৩ জুন সোমবার ও জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৪ জুলাই শুক্রবার রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে অনুষ্ঠিত হবে।
আজ (বুধবার) ১৮ জুন বিহার প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, রাউজান কৈউটিয়া খামার বাড়ি ধর্মদূত বিহার পরিচালনা কমিটির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ১৮ জুন আনুমানিক সকাল ৯ টায় পরলোকগমন করেন। জানা যায়, ছোয়াং গ্রহণ করার পর অসুস্থতা অনুভব করলে বিহারের দায়ক-দায়িকাগণ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাক-মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হতে থাকে। অত:পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বর্তমানে তার মরদেহ রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে রাখা আছে।
ডেস্ক রিপোর্ট : 









