০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে বুদ্ধজয়ন্তী ও শান্তি শোভাযাত্রা ০২ মে শুক্রবার

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে আগামী ০২ মে শুক্রবার নগরীর কাতালগঞ্জ কিশলয় কনভেনশন হলে  ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রথমবারের মতো বুদ্ধজয়ন্তী ও শান্তি শোভাযাত্রা   অনুষ্ঠিত হবে।

সকাল ৯ টায় কাতালগঞ্জ নবপন্ডিত বিহার থেকে প্রেসক্লাব হয়ে শান্তি শোভাযাত্রাটি কাতালগঞ্জ কিশলয় কনভেনশন হলে গিয়ে শেষ হবে।

সকাল ১০ টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে।

দুপুর ১ টায় ২৫৬৯ বুদ্ধজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ  মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের , সহ উপসংঘনায়ক বিনয়াচার্য ভদন্ত জীবনানন্দ মহাথের,  সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের,    প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দীন। অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উধবতন সহ সভাপতি রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথেরকে সমাজ  সেবা ও সদ্ধর্ম রক্ষায় বিশেষ অবদানের জন্য অভিধা প্রদান করা হবে।

উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে বুদ্ধজয়ন্তী ও শান্তি শোভাযাত্রা ০২ মে শুক্রবার

আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫