০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর লাশ, ৩ দিন পর মিলল রাজেশের পরিচয়

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ২১৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দুইদিন আগে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ বড়ুয়া। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট। লাশের উদ্ধারের আগেরদিন বাসা থেকে বেরিয়ে এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও হয়েছিল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাট নৌ থানায় গিয়ে মৃতের স্বজনরা লাশ শনাক্ত করেন বলে নৌ পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্বজনদের ধারণা, দেনাগ্রস্ত রাজেশ আত্মহত্যা করেছেন।

গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর সদরঘাট নৌ থানার বাংলাবাজার সাম্পানঘাট এলাকায় নদী থেকে রাজেশের লাশ উদ্ধার করা হয়। সেসময় পরিচয় নিশ্চিত না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছিল। এ ঘটানায় নৌ পুলিশ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছিল।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, ‘সদ্যমৃত লাশ হওয়ায় আমাদের ধারণা ছিল, আমরা পরিচয় অবশ্যই পাব। সেজন্য ময়নাতদন্তের পর লাশ ফ্রিজিং করে রাখা হয়েছিল। আজ বিকেলের মধ্যে পরিচয় নিশ্চিত না হলে হয়তো আমরা বেওয়ারিশ হিসেবে সৎকারের উদ্যোগ নিতাম। কিন্তু এর মধ্যে সকালে লাশের পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা।’

মৃত রাজেশ বড়ুয়ার (৩২) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বাসা নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এক নম্বর গলিতে। দন্ত চিকিৎসা বিষয়ে ডিপ্লোমাধারী রাজেশ নগরীর চকবাজারের চকভিউ সুপার মার্কেটে ‘স্মাইল ডেন্টাল হেলথ মার্ক’ নামে একটি ক্লিনিকে ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

নিখোঁজের একদিন পর লাশ, ৩ দিন পর মিলল রাজেশের পরিচয়

আপডেট সময় ১০:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩