নানা আনুষ্ঠানিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে পরিচালিত  লন্ডন জেতবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) লন্ডনে স্থানীয় হলরুমে দিনব্যাপী  অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে ছিলেন ওয়াট ফ্রা বুদ্ধারামের অধ্যক্ষ ভদন্ত সোমচাই মহাথের,  প্রধান ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ হতে আগত  ভদন্ত আশিন জিনানন্দ থের।

সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে নিযুক্ত শ্রীলংকান সংঘরাজ ভদন্ত ডঃ হেমরত্ন মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ওয়াট ফ্রা বুদ্ধারামের অধ্যক্ষ ভদন্ত সোমচাই মহাথের।প্রধান ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ হতে আগত  ভদন্ত আশিন জিনানন্দ থের। পুণ্যদান পরিচালনা করেন জেতবন বিহার অধ্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথের। পঞ্চশীল প্রার্থনা করে বোধিজ্ঞান চিলড্রেন এডুকেশনের শিক্ষার্থী হিমাদ্রি বড়ুয়া , কৃষ্টি বড়ুয়া , লাবণ্য বড়ুয়া, মণিকা বড়ুয়া ও সুদেষা বড়ুয়া।

বিকেলে দানসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত শ্রীলংকান সংঘরাজ ভদন্ত ডঃ হেমরত্ন মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ওয়াট ফ্রা বুদ্ধারামের অধ্যক্ষ ভদন্ত সোমচাই মহাথের।প্রধান ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ হতে আগত  ভদন্ত আশিন জিনানন্দ থের।

অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম, বৃটিশ সরকারের  সমাজকল্যাণ মন্ত্রী স্টিফেন টিমস ।

সৈকত বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তুষার কান্তি বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন রানা মুৎসুদ্দি ।পঞ্চশীল প্রার্থনা করেন শিপন বড়ুয়া ও জয়মঙ্গল অট্টগাঁথা পাঠ করেন আপন মুৎসুদ্দী।

বৌদ্ধ সমাজের বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহন করেনঃ আপন মুৎসুদ্দী, রয়াল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, লীনা চৌধুরী ও অর্ণিলা বড়ুয়া চৌধুরী। উদযাপনী পরিষদের আহ্বায়ক চন্দন বড়ুয়া সমাপনী বক্তব্য রাখেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পার্থ বড়ুয়া,মুনমুন বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, পম্পী বড়ুয়া,কণিকা বড়ুয়া,সুপ্তা বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া,অপর্ণা চৌধুরী, আনন্দ সিংহ, পূর্ণ বড়ুয়া, পিয়াল বড়ুয়া।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মুনমুন বড়ুয়া ডানার সঞ্চালনায় টিপলু বড়ুয়া ও অপর্ণা চৌধুরী পরিচালনায় স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

পুরো অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব ছিলেন সজীব চৌধুরী ও সুমন বড়ুয়া চৌধুরী।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *