ভদন্ত ধর্মানন্দ মহাথের’র পেটিকা বদ্ধ ও সাপ্তাহিক সংঘদান আগামীকাল

রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকা বদ্ধ ও সাপ্তাহিক অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান আগামীকাল ২৩ জুন সোমবার ও রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। উদ্বোধক থাকবেন সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন শ্রীসদ্ধর্মশাস্ত্রাচার্য ভদন্ত অভয়ানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব সাধারণ সম্পাদক কর্মবীর ভদন্ত করুনাশ্রী মহাথের।   

গত ১৮ জুন আনুমানিক সকাল ৯ টায়  পরলোকগমন করেন। জানা যায়, ছোয়াং গ্রহণ করার পর অসুস্থতা অনুভব করলে বিহারের দায়ক-দায়িকাগণ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাক-মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হতে থাকে। অত:পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বর্তমানে তার মরদেহ রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারে রাখা আছে।

আগামী ৪ জুলাই শুক্রবার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারে অনুষ্ঠিত হবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *