ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের কঠিন চীবর দান ২৫ মে

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের দানোত্তম শুভ কঠিন চীবর দান আগামী ২৫  অক্টোবর শনিবার  প্যারিসের টরসির  প্যারোইস সেন্ট ডেনিস দে লা চ্যাপেল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে।

দুপুরে কঠিন চীবর দানসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন  ফ্রান্স ধম্মাচাক্কা বিহারের অধ্যক্ষ ভদন্ত কে আনন্দ নায়ক থের, ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী  ড. বরসম্বোধি মহাথের | অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠাতা ও পরিচালক ওয়াট থাই জ্ঞানবিরীয়া  কোলকাতা বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানালংকার মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের।

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড . উপানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন অভিধর্মকথিক, কর্মস্থান আচার্য্য, বিদর্শন সাধক ভদন্ত উ-পঞাদীপা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন মহাথের, বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘের প্রধান ভিক্ষুণী গৌতমী।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *