আগামীকাল শুভ প্রবারণা পূর্ণিমা, মংগলবার থেকে কঠিন চীবর দানোৎসব শুরু

আগামীকাল শুভ  প্রবারণা পূর্ণিমা। সোমবার  ৬ অক্টোবর ২০২৫ খ্রি. মহিমান্বিত পবিত্র আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমা। ২৫৬৯ বুদ্ধাব্দের পূত পবিত্র প্রবারণা পূর্ণিমা।

বিশ্বের অপরাপর থেরবাদী বৌদ্ধদের মতো বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠী মহাসাড়ম্বরে মহামহিমান্বিত পূতপবিত্র এ আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমাকে বুদ্ধের ধর্ম-দর্শনসম্মত নানাবিধ বহু বর্ণিল অনুষ্ঠান সাজিয়ে প্রতিটি বৌদ্ধবিহার ও প্যাগোডায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রবারণা পূর্ণিমার পরদিন ৭অক্টোবর, মংগলবার  থেকে দেশের প্রতিটি বিহারে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব শুরু হবে।

এদিন উপলক্ষে সকালে বৌদ্ধ নরনারী শুচি শুভ্র হবে, পরিস্কার পোশাকে কঠিন চীবর দানোৎসব শুরু বিহার সমবেত হয়ে বুদ্ধকে পূজা, ভিক্ষুদের আহার্য দান, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, দুপুরে বিহারে বিহারে ভাবনা অনুশীলন, বিকেলে ধর্ম সভার আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো সন্ধ্যায় ফানুস উড়ানো উৎসব আয়োজন হচ্ছে। এছাড়া প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের কাছে বড় ছাদাং নামেও পরিচিত। এর অর্থ বড় উপোসথ দিবস। প্রবারণা আত্মশুদ্ধির অনুষ্ঠান। অকুশলকে বর্জন করে কুশলকে বরণের উৎসব। প্রবারণা পূর্ণিমা হলো ভিক্ষুসঙ্ঘের ত্রৈমাসিক ব্রত অবসানে আত্মশুদ্ধির মাধ্যমে বহুজন হিতায় বহুজন সুখায় আদর্শে বলীয়ান হয়ে দিকে দিকে শান্তি ও মৈত্রীর বাণী প্রচারে আত্মনিয়োগ করার অনুষ্ঠান।

এ পূর্ণিমা তিথিতে তিন মাসব্যাপী তথাগত বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর বহুজন হিত, সুখ ও কল্যাণে সদ্ধর্ম প্রচারের জন্য বুদ্ধ ভিক্ষুসঙ্ঘকে নির্দেশ প্রদান করেছিলেন। আজ ভিক্ষুসঙ্ঘের সেই ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তির দিন।

কাল থেকে দেশ বিদেশের বিহারগুলোতে শুরু হবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দান। এ দিন থেকে মাসব্যাপী ‘ভিক্ষুসঙ্ঘ বহুজন হিতায়, বহুজন সুখায়’ আদর্শে উজ্জীবিত হয়ে মানব কল্যাণে ছড়িয়ে পড়বেন।

এ লক্ষ্যে দেশের সব বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যদায় ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উদযাপিত হবে।

 

আগামীকাল যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে।

 

৭ অক্টোবর মঙ্গলবার ২০২৫ইংরেজি

রাউজান জ্ঞানানন্দ বিহার, উখিয়া ভালুখিয়া বৈজয়ন্ত বিবেকারাম বিহার, রাউজান উত্তর ডাবুয়া বেণুবন বৌদ্ধ বিহার,  মিরশ্বরাই জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহার, লংগদু ভাইবোনছড়া বিবেক সাধনা বন বিহার,পশ্চিম আধারমানিক নিগ্রোধারাম বিহার,রাঙ্গামাটি সাপছড়ি বোধিপুর বন বিহার, নানিয়ারচর রামহরিপাড়া তক্ষশীলা বনবিহার, দীঘিনলা মেরুং বীরবাহু হেডম্যান পাড়া গ্ণ মৈত্রী বৌদ্ধ বিহার , বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, কেয়াঘর কেন্দ্রীয় সার্বজনীন বিহার,শাকপুরা সার্বজনীন তপোবন বিহার, রাঙ্গুনিয়া ধর্মগোধা চন্দ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্র।

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *