০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ার কবি ড.লোকানন্দ মহাথের’র প্রথম প্রয়াণবার্ষিকী পালন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৬৯০ বার পড়া হয়েছে

আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচ সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কবি ড.লোকানন্দ মহাথের’র প্রথম প্রয়াণবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার ৫ জুলাই  তাঁরই প্রতিষ্ঠিত সাধনপিঠ লংবিচ সম্বোধি বিহারে অষ্টোপকরণসহ সংঘদান অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

 নর্থ হলিউড শরৎচন্দ্র বুড্ডিস্ট সেন্টারের সুযোগ্য প্রতিষ্ঠাতা  অধ্যক্ষ রাজকীয় পন্ডিত ভদন্ত কোলিত নায়কা থেরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য ওয়াট থাই অফ লজ এঞ্জেলসের উপাধ্যক্ষ  ফরা সুমনতিষ্য মহাথের , ভদন্ত শ্রীনিবাস মহাথের , লংবিচ ওয়াট বুদ্ধমংগল বিহারের আবাসিক ভদন্ত ধর্ম মিত্র মহাথের, ভদন্ত ড. ধর্মরক্ষিত মহাথের মহোদয়, ভদন্ত বিনয়ানন্দ থের ভদন্ত আগ্গাধাম্মা থের , ভদন্ত উপগুপ্ত থেরসহ ভিয়েতনামী, থাই ও কম্বোডিয়ান বৌদ্ধ ভিক্ষুরা  উপস্থিত ছিলেন।
লংবিচ সম্বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মবিরিয় থের’র সঞ্চালনায়  মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ড. লোকানন্দ মহাথের’র জীবন ও কর্ম নিয়ে  আলোচনায় অংশ গ্রহণ করেন ভদন্ত বিনয়ানন্দ থের, তদন্ত কোলিত নায়কা মহাথের প্রমুখ।

উল্লেখ্য  ড. লোকানন্দ মহাথের ১৯৫১ সালের ১০ই ফেব্রুয়ারী চট্টগ্রামের আধারমানিক গ্রামে একটি সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি সংঘনায়ক অনাথপিতা ভদন্ত সুগতানন্দ মহাথের মহোদয়ের উপাধ্যায়াত্বে প্রব্রজ্যা ও ভিক্ষুত্ব জীবন ধারণ করে বাংলাদেশে যথাযথ শিক্ষা শেষ করে তিনি উচ্চ শিক্ষার্থে শ্রীলঙ্কায় পাড়ি জমান। একদা ১৯৮২ ইংরেজিতে তিনি শ্রীলঙ্কা থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুভাগমন করেন। এখানে তিনি সুদীর্ঘ ৪৪বৎসর অতিবাহিত করেন বিশেষ করে তিনি ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি বাঙালি বড়ুয়া বৌদ্ধদের জন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠান বাংলা-আমেরিকা বুড্ডিস্ট ফেলোশিপ সংগঠনের আওতায় সম্বোধি বিহার নামে প্রতিষ্ঠা সম্পন্ন করেন।

প্রয়াত ড.লোকানন্দ মহাথের গত ৬ জুলাই শনিবার  স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।  তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রায় ৮০ কিলোমিটার পথ পায়ে হাঁটলেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুরা

ক্যালিফোর্নিয়ার কবি ড.লোকানন্দ মহাথের’র প্রথম প্রয়াণবার্ষিকী পালন

আপডেট সময় ১১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫