অগ্গমহাপণ্ডিত, শাসন শোভন, ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের’র প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ৯.৩০টায় বাংলাদেশ বৌদ্ধ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ ভদন্ত ধর্মসেন মহাথেরর সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের, বিশেষ জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সহ সভাপতি ভদন্ত বিনয়পাল মহাথেরো। প্রধান আলোচক ছিলেন- দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথেরো।
অন্যান্যদের মধ্যে , বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক, দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রতিষ্ঠাতা ভদন্ত শাসন রক্ষিত মহাথের, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাথের, বায়েজিদ শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুল বংশ মহাথের, জলদী প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারের পরিচালক বিদর্শনাচার্য ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথের, সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি মহাথের, ঢাকাস্হ বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত মোদিতাপাল থের প্রমুখ দেশনা করেন।

মোগলটুলি শ্মশানভূমি শাক্যমুণি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকাবংশ মহাথেরো ও অধ্যক্ষ তুষার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন-বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জিত বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া,বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু টিংকু বড়ুয়া, প্রধান সমন্বয়কারী প্রকৌশলী অসীম বড়ুয়া, সমন্বয়কারী লায়ন সোহেল বড়ুয়া, সমন্বয়কারী, বৌদ্ধ সমিতি-যুব এর সাধারণ সম্পাদক সপু বড়ুয়া, চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালে প্রাক্তন চীপ কনসালটেন্ট ডাঃ প্রীতি বড়ুয়া প্রমুখ।
সংঘদান অনুষ্ঠান শেষে শিল্পী মিটুল বড়ুয়ার পরিবেশনায় বৌদ্ধ ধর্মীয়গান ও বুদ্ধ কীর্তন পরিবেশিত হয়।
ডেস্ক রিপোর্ট : 






