জাপানে বাংলাদেশি নবপ্রতিষ্ঠিত ‘তথাগত বুদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে’ প্রথমবারের মতো দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) জাপানের তোচিগি প্রিফেকচারের ইউয়ু প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথাগত বুদ্ধ বিহার এবং জাপানপ্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি জাপান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য অনুসরণ করে ভিক্ষুসংঘের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়। ধর্মীয় আলোচনা, পুণ্যদান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় এই পুণ্যময় আয়োজন।

আয়োজকরা জানান, এবারের আয়োজন ছিল জাপানে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে অশান্ত বিশ্বে হিংসা-বিদ্বেষ ও সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রত্যাশায় পুণ্য উৎসর্গ করেন উপস্থিত পুণ্যার্থীরা।

জাপানে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের পাশাপাশি বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আন্তর্জাতিক
সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের এক মিলনমেলায়।
প্রবাসের মাটিতে নতুন প্রতিষ্ঠিত এই বুদ্ধ বিহারে প্রথমবারের মতো কঠিন চীবর দানোৎসব আয়োজনের মধ্য দিয়ে জাপানে বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
ডেস্ক রিপোর্ট : 






