০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতশত পূর্ণার্থীর অংশগ্রহনে ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের কঠিন চীবর দান

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

শতশত পূর্ণার্থীর অংশগ্রহনে ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল দানোত্তম শুভ কঠিন চীবর দান ।

রবিবার ১৫ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে  ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

কঠিন চীবরদান উপলক্ষে ভোর থেকে  আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসুচী। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে চলে দিনভর বুদ্ধপূজা,অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান,ধর্মদেশনা এবং কঠিন চীবর দান  অনুষ্ঠান। এসময় বিহার প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মালম্বীরা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সকলের সু:খ শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন।

সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

সকালে অষ্টউপকরণসহ সংঘদান

এতে সভাপতিত্ব করেন ফ্রান্স ধম্মাচাক্কা শ্রীলংকান বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কে, আনন্দ নায়ক থের। দেশনা করেন, ভদন্ত বুদ্ধপ্রিয় থের, ভদন্ত সংঘপাল থের, অমৃতানন্দ ভিক্ষু প্রমুখ।

আদেশ বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন শানু বড়ুয়া ।

বিকেলে কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ  মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ড. সুমেধানন্দ মহাথের ।

প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের, উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ড থেকে আগত ভদন্ত  মহানিমিত চাইযারয়েন , ভদন্ত শাক্যবংশ মহাথের।

অন্যান্যদের মধ্যে ভদন্ত শাক্যবংশ মহাথের, ভদন্ত প্রিয়রত্ন থের ,ভদন্ত বিমলানন্দ থের,  ভদন্ত অপ্রমাদ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।

স্নিগ্ধা বড়ুয়া ও মিন্টু বড়ুয়ার  সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন দেশপ্রিয় বড়ুয়া টিংকু , স্বাগত  বক্তব্য রাখেন উদযাপনী পরিষদের সভাপতি  পুলক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন  উদযাপনী পরিষদের সাধারণ সম্পাদক  রাহুল বড়ুয়া।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।

সবশেষে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রখ্যাত শিল্পী পবন দাস বাউল সংগীত পরিবেশন করেন।

বক্তারা বলেন , ফ্রান্সে বেড়ে উঠা দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, বাংলা ভাষার চর্চা করছে। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় , মহামিলনের এ স্ফুরণ। যা আমাদের শিকড়ের কথা স্মরণ করে দেয়।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দান প্রবর্তিত হয়, সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় এই মহাপুণ্যময় শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়। প্রসঙ্গত: বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন, বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ মহাপুর্ণ্যময় আয়োজন পালন করে থাকেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

লন্ডনে নানা আয়োজনে সমাপ্ত হলো কঠিন চীবর দান উৎসব

error: Content is protected !!

শতশত পূর্ণার্থীর অংশগ্রহনে ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের কঠিন চীবর দান

আপডেট সময় ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬