ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরর ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে গণ প্রব্রজ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়।

রবিবার ১৬ আগস্ট সন্ধ্যা ৭ টায় ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরর সভাপতিত্বে ও ভদন্ত আনন্দ ভিক্ষুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভদন্ত মেত্তাবংশ মহাথের, ভদন্ত শাক্যবংশ মহাথের, ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত অপ্রমাদ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ দিনব্যাপী তারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনে রত থাকবেন।
আগামী ২৩ আগস্ট রবিবার অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট : 








