০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বাংলা বৌদ্ধ শিল্পের চতুর্থ জাতীয় প্রদর্শনী শুরু

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭১১ বার পড়া হয়েছে

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বাংলা বৌদ্ধ শিল্পের চতুর্থ জাতীয় প্রদর্শনী ‘বাংলার বুদ্ধ: আমাদের পবিত্র সংঘ’। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ৬ মে পর্যন্ত।

আয়োজকরা জানান, এটি শুধু একটি শিল্প প্রদর্শনী নয়; বরং দর্শকদের জন্য এক ধরনের অন্তর্জাগতিক অভিজ্ঞতার ক্ষেত্র। এখানে শিল্পকর্মের মাধ্যমে করুণা, ধ্যান এবং মানবতার বার্তা তুলে ধরা হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাংলার ঐতিহ্যবাহী বৌদ্ধ শিল্পচর্চাকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য বৌদ্ধধর্মের তৃতীয় রত্ন ‘সংঘ’। এই ভাবনার প্রতিফলন ঘটেছে প্রদর্শনীতে স্থান পাওয়া ৯১টি শিল্পকর্মে। বিভিন্ন মাধ্যমে নির্মিত এসব শিল্পকর্মে ধ্যান, পারস্পরিক নির্ভরতা এবং মানুষ-প্রকৃতির সম্পর্ক ফুটে উঠেছে।

প্রদর্শনীতে দেশের ৮০ জন শিল্পী অংশ নিয়েছেন। তাঁদের কাজের মাধ্যম হিসেবে রয়েছে জলরং, গোয়াশ, টেম্পেরা, ভাস্কর্য, মিনিয়েচার, বাটিক, অ্যাপ্লিক, উডকাট, নকশিকাঁথা, সিরামিক, প্রিন্টমেকিং ও ধাতুশিল্প। শিল্পীরা তাঁদের কাজে সম্প্রীতি, সহমর্মিতা ও অস্তিত্বের আন্তঃসম্পর্ক তুলে ধরেছেন। শিল্পীরা তাঁদের নিজস্ব ভাষায় ফুটিয়ে তুলেছেন সম্প্রীতি, করুণা, মানবিক সহমর্মিতা এবং অস্তিত্বের পারস্পরিক সংযোগ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

ঢাকায় বাংলা বৌদ্ধ শিল্পের চতুর্থ জাতীয় প্রদর্শনী শুরু

আপডেট সময় ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬