০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরলোকে অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডি বিভাগের প্রাক্তন অধ্যাপক, লেখক ও গবেষক অধ্যাপক  ড. সুমঙ্গল বড়ুয়া আর নেই। অনিচ্চা বত সাংখারা……

আজ সোমবার (৬ এপ্রিল ) রাত ৮.৩০ টা ঢাকা বারডেম হাসপাতালে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬  বছর। তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।  আগামীকাল দুপুর ১২ টার সময় অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া’র মরদেহ মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আনা হবে এবং ১ম অনিত্য সভা অনুষ্টিত হবে।

অধ্যাপক  ড. সুমঙ্গল বড়ুয়ার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অন্তর্গত কাঞ্চননগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়া একজন সফল শিক্ষক এবং মাতা চারুবালা বড়ুয়া  গৃহিণী ছিলেন। ড. বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম. এ. ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৮ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।

তাঁর অধীনে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী পিএইচডি, এমফিল সহ উচ্চতর ডিগ্রী লাভ করেছেন।
তিনি ভারত সরকারের অধীনে বৃত্তি নিয়ে ১৯৮৪ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণায় পিএইচ. ডি. ডিগ্রিতে ভূষিত হন। তাঁর গবেষণার বিষয় ছিল Role of Buddhist Councils & the Development of Buddhism; গবেষণাটি কলকাতা থেকে প্রকাশিত হয়। ‘পালি উপ্পাদক লিখনবিধি’ ‘বুদ্ধবাণির মূলতত্ত্ব’ ইত্যাদি গবেষণামূলক গ্রন্থ, দশটি পাঠ্যপুস্তক ও পঞ্চাশের অধিক প্রবন্ধ রয়েছে।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, নেপাল ও ভারত পরিভ্রমণ করেছেন। তিনি বৌদ্ধ ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

পরলোকে অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া

পরলোকে অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া

আপডেট সময় ১০:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬