০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ)  ভোর ৪টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের আওতাধীন আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ তুলেছেন বিহারাধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু।ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু সংবামাধ্যমকে জানান, ভোরে জোরালো শব্দে ঘুম ভাঙলে প্রার্থনা কক্ষের কিছু অংশে আগুন জ্বলতে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে ভিক্ষু বলেন, ‘আগুনে প্রধান ধর্মীয় গুরুদের  প্রতিকৃতি, ধর্মীয় বাণীসম্বলিত ব্যানার ও বিহারের বাঁশের বেড়ার একটি অংশ পুড়ে গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু দাবি করেন, ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। আগুন লাগার আগে একাধিক সন্দেহজনক ঘটনা উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ‘মাত্র দুদিন আগে বিহারের একটি কক্ষ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়। এরপর গত রাতে বাইরে থেকে বারবার বিহারের দরজায় ধাক্কা দেওয়া হয়। আমি পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই আগুন লাগানো হয়।’

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক ডাঃ অসীম বড়ুয়া

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন

আপডেট সময় ০৩:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬