১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের স্মরণে অনিত্যসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান ১,২ জানুয়ারি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র উদ্যোগে  ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপন্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের’র পুণ্যস্মৃতি স্মরণে আগামী  ১ , ২ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠ চত্বরে ২দিনব্যাপী
জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রথম দিন ১ জানুয়ারি বৃহস্পতিবারে রাউজান পশ্চিম বিনাজুরী শ্মশান বিহার থেকে হেলিকপ্টারযোগে সংঘরাজ অগ্রমহাপন্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের’র পবিত্র মরদেহ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নিয়ে আসা হবে। সেখান থেকে শোকর‍্যালী সহকারে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠ চত্বরে নিয়ে আসা হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

লায়ন আদর্শ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রয়াত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি সূর্যসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের, সম্মানিত অতিথি থাকবেন প্রয়াত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের, বিশেষ অতিথি থাকবেন প্রয়াত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ এম, বোধিমিত্র মহাথের, প্রয়াত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক ভদন্ত সদ্ধর্মজ্যোতি ভদন্ত তিলোকাবংশ মহাথের।

দ্বিতীয় দিন ২ জানুয়ারি শুক্রবার সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, আশীর্বাদক উপসংঘরাজ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের, উপসংঘরাজ  সদ্ধর্মনিধি ভদন্ত ধর্মদর্শী মহাথের।

বিকেলে অনিত্যসভা ও  স্মৃতিচারণ অনুষ্ঠানে আশীর্বাদক নব মনোনীত সংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের,  উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপসংঘরাজ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের, উপসংঘরাজ  সদ্ধর্মনিধি ভদন্ত ধর্মদর্শী মহাথের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সংবর্ধিত অতিথি থাকবেন  চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান জ্ঞাতি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রয়াত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের স্মরণে অনিত্যসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান ১,২ জানুয়ারি

আপডেট সময় ০৩:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫