রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে কঠিন চীবর দান আগামীকাল

আগামীকাল, ২৪ অক্টোবর, শুক্রবার, কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানোত্তম পবিত্র কঠিন চীবর দানানুষ্ঠান-২০২৫।

বিহার আলোকসজ্জা, বুদ্ধপূজা, অষ্টশীল গ্রহণ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর ও কল্পতরু দান, সদ্ধর্মদেশনা শ্রবণ, আলোচনা সভা, প্রদীপ প্রজ্জ্বলন, দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব উঃ আছবা মহাথের, রূমখাঁ মহাজন পাড়া মৈত্রী বিহারের অধ্যক্ষ এস ধর্মপাল মহাথের, শ্রীকুল মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়রক্ষিত মহাথের প্রমূখ দেশ বরেণ্য পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এরফানুল হক চৌধুরী ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আরিফ হোসেন।

উল্লেখ্য, প্রতিবছর রামু, ক্ক্সবাজার অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে শত শত বৌদ্ধ নর-নারী উক্ত পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে অসংখ্য উপাসক-উপাসিকাদের চীবর ও কল্পতরু হাতে অংশগ্রহণ সমগ্র অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দিয়ে থাকে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *