০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্স বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের কঠিন চীবর দান আগামী ১৯ অক্টোবর

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৬:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের  বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের   দানোত্তম শুভ কঠিন চীবর দান আগামী  ১৯ অক্টোবর রোববার  প্যারিসের টরসির  প্যারোইস সেন্ট ডেনিস দে লা চ্যাপেল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের ।

দুপুরে কঠিন চীবর দানসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স ধম্মাচাক্কা শ্রীলঙ্কান বিহারের অধ্যক্ষ ভদন্ত কে, আনন্দ নায়ক থের, সভাপতিত্ব করবেনফ্রান্স বিশ্বশান্তি ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ভদন্ত ড. বরসম্বোধি মহাথের।

প্রধান জ্ঞাতি  হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড . উপানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘের প্রধান ভিক্ষুণী গৌতমী।

অনুষ্ঠানে উদযাপনী পরিষদের সভাপতি বিজয় বড়ুয়া , ধর্মভান্ডারিক  আকাশ বড়ুয়া , সাধারণ সম্পাদক আদেশ বড়ুয়া সকলের  উপস্থিতি কামনা করেছেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

ফ্রান্স বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের কঠিন চীবর দান আগামী ১৯ অক্টোবর

আপডেট সময় ০৬:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫