০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে বিদর্শন ভাবনা কোর্সের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে ৮ দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্স শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) নিজস্ব বিহারে এ উপলক্ষে বৈকালিক অষ্টপরিষ্কারসহ সংঘদান , প্রব্রজ্যা গ্রহণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরর সভাপতিত্বে প্রধান ধর্মদেশক ছিলেন বিশ্বশান্তি ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ড. বরসম্বোধি মহাথের ।

অন্যান্যদের মধ্যে ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত কল্যানরত্ন থের, ভদন্ত প্রিয়রত্ন থের প্রমুখ উপস্থিত ছিলেন।

ভদন্ত আনন্দ ভিক্ষুর সঞ্চালনায় উদযাপনী পরিষদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সুকুমার বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সমঞ্জয় বড়ুয়া।

আগামী ৩ আগস্ট রবিবার সমাপনী দিনে অষ্টপরিষ্কারসহ সংঘদানের মধ্য দিয়ে বিদর্শন ভাবনা কোর্সের সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে বিদর্শন ভাবনা কোর্সের উদ্বোধন

আপডেট সময় ০৩:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫