বৌদ্ধ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “কন্থক বুড্ডিস্ট ইউনিটি”– উদযাপন করলো তাদের গৌরবময় ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ২.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত সারাদেশব্যাপী উন্মুক্ত স্বর্ণপদক ও সূত্রপাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই আয়োজনে গুণীজন সংবর্ধনা, বৌদ্ধ সংগঠন সম্মাননা এবং বর্ষপূর্তি উৎসবের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কন্থক বুড্ডিস্ট ইউনিটি এর সভাপতি চন্দন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম. এস. ফ্লোরা এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সোহেল বড়ুয়া । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী ,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, ব্যবসায়ী অনুপম বড়ুয়া, চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সহ সভাপতি টিপু কুমার বড়ুয়া, দানশীল ব্যাক্তি সুদুল বড়ুয়া, ব্যবসায়ী আদিত্য বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস, লোকজিত মহাথের। বিশেষ আলোচক ছিলেন কন্থক বুড্ডিস্ট ইউনিটি প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন প্রিয়াল বড়ুয়া রোহান।
পায়েল বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচারণ করেন ভদন্ত ভিক্ষু দীপানন্দ , শুভেচ্ছা বক্তব্য রাখেন কন্থক বুড্ডিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক অর্ণব বড়ুয়া।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান – প্রত্যুষা বড়ুয়া মুন, দ্বিতীয় স্থান – চন্দ্রিকা বড়ুয়া, তৃতীয় স্থান- দীপান্বিতা বড়ুয়া এবং ‘খ’ বিভাগে প্রথম স্থান – হিমান্ত বড়ুয়া, দ্বিতীয় স্থান – সুপ্রিয়া বড়ুয়া, তৃতীয় স্থান – অন্নি বড়ুয়া ও রিমঝিম বড়ুয়া।
অনুষ্ঠানে সমাজে উল্লেখযোগ্য অবদানের জন্য ত্রিরত্ন সংঘ, সম্যক সংঘ, বৌদ্ধ ছায়াংগন, এনিম্যাল শেল্টার অ্যান্ড রেসকিউ ওয়ারিওর, বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশন, বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, আর্যমিত্র বৌদ্ধ সংগঠনকে সমান্মনা জানানো হয়।
ডেস্ক রিপোর্ট : 









