০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত উক্য চিং মারমা

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাঙামাটির রাজস্থলী বাঙ্গালহালিয়া গ্রামের  উক্য চিং মারমা (১৩)।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই শিক্ষার্থী।

উক্য চিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম উসাইমং মারমা। তিনি রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, দুর্ঘটনার সময় উক্য চিং স্কুল ভবনের একটি শ্রেণিকক্ষে ছিল।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

ঢাকা মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত উক্য চিং মারমা

আপডেট সময় ০২:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫