বৌদ্ধ ছায়াঙ্গন এর ১১ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন ২০ জুন শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে

বৌদ্ধ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গন এর ১১ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে  বন্দনা,গাথা ও সুত্রপাঠ প্রতিযোগিতা, বৈকালিক সংঘদান,  বৌদ্ধ কীর্তনীয়া সংবর্ধনা, বৌদ্ধ সংগঠন সম্মাননা ওপুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০ জুন ২০২৫ ইং শুক্রবার বিকেল ২.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৌদ্ধ কীর্তনীয়া সংবর্ধনা, বৌদ্ধ সংগঠন সম্মাননা ওপুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৌদ্ধ ছায়াঙ্গন এর সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রাক্তন অতিরিক্ত সচিব বিমান বিহারী চৌধুরী । বিশেষ অতিথি থাকবেন কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, অশোক বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী , কর আইনজীবী বুলবুল বড়ুয়া,প্রকৌশলী ঝুলেন বড়ুয়া । সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপিকা ববি বড়ুয়া , রুবেল বড়ুয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন  বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন উদযাপনী পরিষদের আহবায়ক মিশু বড়ুয়া ও সচিব সুজিত বড়ুয়া।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *