০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৭:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলা  সম্মিলিত বৌদ্ধ সমাজের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মওলা গণমিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আহবায়ক  দিবাকর বড়ুয়া চন্দনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

পবন বড়ুয়া পংকজ ও সেফু বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান ।উদ্বোধক ছিলেন- অঞ্জন কুমার বড়ুয়া। মঙ্গলাচরণ করেন ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু,  স্বাগত বক্তব্য রাখেন সদস্যসচিব পবিত্র বড়ুয়া ।

প্রধান অতিথির বক্তব্যে খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন- ধর্ম আমাদের যার যার কিন্তু একে অপরের বিপদে আপদে সবাইকে এগিয়ে আসতে হবে। বৌদ্ধ ধর্মে আছে পৃথিবীর সকল প্রাণী সুখি হোক আমি চাই আপনারা শান্তিশৃঙ্খলা রক্ষা করে মিলেমিশে থাকুন। এমপি বলেন- বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন না, তাই আজ রমজান মাসেও আপনাদের অনুষ্ঠানে এসেছি এটার প্রমাণ করতে। আমি চাই কাজ করতে, কিন্তু কাজ আপনারা আমার কাছ থেকে আদায় করে নিতে হবে।

সভায় অঞ্জন কুমার বড়ূয়া সভাপতি , রিটন বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪