০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শোক

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।

সোমবার (২১ জুলাই)  ফেসবুক পেজে দেওয়া পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের ও সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২১ জুলাই ২০২৫খ্রি. ঢাকায় উত্তরাই মাইলস্টোন স্কুলে অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের বিশেষ প্রার্থনা ও পূণ্যদান করছি। উক্ত মর্মান্তিক ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকলেই শোক কাটিয়ে অচিরেই স্বাভাবিক জীবন লাভ করুন।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গিয়ে স্কুলের এক নারী শিক্ষকসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রায় ৮০ কিলোমিটার পথ পায়ে হাঁটলেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শোক

আপডেট সময় ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫