০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্যৈষ্ঠপুরা বিহারে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৮৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা মহাবোধি বিহারের বোধি বৃক্ষ ও বুদ্ধমূর্তির চীবরে অগ্নিসংযোগের ঘটনায় মো. রহিম (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সন্দীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহিম ওই এলাকার রবিউল হকের ছেলে।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বলেন, মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ‘জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরে’ দুষ্কৃতিকারীরা বোধি বৃক্ষের কাপড় ও মন্দিরের ভিতরে থাকা বুদ্ধমূর্তির চীবর (কাপড়) খুলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ পেট্রোল টিম ঘটনাস্থলে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানা যায়, মো. রহিম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে রাত আনুমানিক ৪টার দিকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল টিম স্থানীয় বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ও সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হকের সহায়তায় তাকে বাড়ি থেকে আটক করে।

জিজ্ঞাসাবাদে রহিম মন্দিরে অগ্নিসংযোগের কথা স্বীকার করলেও কোনো যুক্তিসংগত কারণ জানাতে পারেনি। পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

কক্সবাজার জেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ কমিটি গঠিত

জ্যৈষ্ঠপুরা বিহারে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক

আপডেট সময় ১০:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫