০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দশক পর নেপালের বৌদ্ধ বিহারে ঐতিহাসিক বুদ্ধমূর্তি

নেপালে চার দশক আগে চুরি হওয়া একটি প্রাচীন বুদ্ধমূর্তি নিজ স্থানে পুনঃস্থাপন করা হয়েছে। শতাব্দীপ্রাচীন এই নিদর্শনটি রাজধানী কাঠমান্ডুর বৌদ্ধ বিহারে একটি  আবারও স্থাপন করায় দেশজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

আজ (২ মে) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ১৩শ শতাব্দীর এই বুদ্ধমূর্তিটি ১৯৮০-এর দশকে বৌদ্ধ বিহার থেকে চুরি হয়ে যায়। পরে এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দেখা যায়। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২২ সালে মূর্তিটি নেপালে ফিরিয়ে আনা হয়।

বহু বছর ধরে মূল মূর্তির পরিবর্তে একটি প্রতিরূপে পূজা চলছিল। শুক্রবার বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিনে ঐতিহ্যবাহী সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রা করে মূর্তিটি কাঠমান্ডুর প্যাগোডা-শৈলীর  বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে পূর্বের স্থানে স্থাপন করা হয়।

নেপালের প্রত্নতত্ত্ব বিভাগ জানায়, মূর্তিটি চুরির পর বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার হয়। পরে এটি নিউইয়র্কের একটি সাংস্কৃতিক কেন্দ্রে সংরক্ষিত ছিল, যেখানে এক অজ্ঞাত ভিক্ষু এটি দান করেছিলেন বলে জানা যায়। এই পর্যন্ত প্রায় ২০০টি চুরি হওয়া প্রত্নবস্তু দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে কাঠ ও পাথরের ভাস্কর্য, চিত্রকর্ম, ধর্মীয় গ্রন্থ ও দেবদেবীর মূর্তি রয়েছে। অন্তত ৪১টি নিদর্শন তাদের মূল স্থানে পুনঃস্থাপন করা হয়েছে।

তবে এখনও শত শত নিদর্শন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে আরও প্রত্নবস্তু ফেরত আনার উদ্যোগ চলছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চার দশক পর নেপালের বৌদ্ধ বিহারে ঐতিহাসিক বুদ্ধমূর্তি

আপডেট সময় ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬