নানা আনুষ্ঠানিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমেরিকার বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এ দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দিনব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে সু সম্পন্ন হয়। উল্লেখ্য নতুন বিহার ভবনে এটাই ছিল প্রথম কঠিন চীবর দানানুষ্ঠান।

নিউইয়র্কস্থ বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতাপাল থের জানান, নিউইয়র্ক এর গত কয় দিনের বৈরী আবহাওয়ার মাঝেও সকাল থেকে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে।
দুই পর্বের এই আয়োজনে সকালে অষ্টপরিষ্কার, সংঘদান অনুষ্ঠিত হয়।

দুপুর ১ টায় শুরু হয় কঠিন চীবর দানসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলকাতা ধর্মপ্রিয় ওয়েলফেয়ার মিশন এর প্রতিষ্ঠাতা ভদন্ত ড. জিনপ্রিয় মহাথের। বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর সাপ্তাহিক ধর্মাস্কুলের ছোট্ট শিশুদের পরিবেশনায় মংগালাচরনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর সুযোগ্য অধ্যক্ষ ,করুণা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সদ্ধর্মদূত, ভদন্ত মুদিতারত্ন মহাথেরো।স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর পরিচালনা পরিষদের সভাপতি নয়ন বড়ুয়া । প্রধান ধর্মদেশক হিসাবে ছিলেন রাঙামাটি মৈত্রী বিহারের অন্তেবাসী, অভিধর্মকথিক, কর্মস্থান আচার্য্য, বিদর্শন সাধক ভদন্ত উ-পঞাদীপা মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন আমেরিকা আলবেনীস্থ সাধনাজ্ঞান সার্বজনীন বৌদ্ধ বিহার ও ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো। এছাড়াও বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর অন্তেবাসী ভদন্ত মুনিন্দ্রবংশ থের, সহ বার্মিজ বৌদ্ধ বিহারের বেশ কয়জন প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্হিত ছিলেন। দেশনা করেন বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর অন্তেবাসী ভদন্ত বিশুদ্ধবংশ থের।
অনুষ্ঠান সঞ্চালনায় অমিত বড়ুয়া ,পঞ্চশীল প্রার্থনায় স্মৃতি বড়ুয়া ।

যদিও তখন বাইরে তুমুল বৃষ্টি আর বাতাস,কিন্তু অনুষ্ঠানস্হল ও বিহারের ভিতরে বাইরে ছিল পুণ্যার্থীদের উপচেপড়া ভিড়।
ডেস্ক রিপোর্ট : 









