০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউনেস্কোর পরিচালকের আমন্ত্রণে ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের প্রতিনিধিদের সৌজন্যে সাক্ষাৎ

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ইউনেস্কোর পরিচালকের আমন্ত্রণে ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে সৌজন্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ ই জুলাই)  গিলহার্ম ক্যানেলা,পরিচালক, অন্তর্ভুক্তি, ডিজিটাল নীতিমালা এবং ডিজিটাল বিভাগ,প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের সদস্যদের একটা প্রতিনিধি দল দেখা করেন।

বৈঠকে  UNDRIP-এর অসমীয়া ভাষায় অনুবাদিত সংস্করণ বই, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আলোচনা হয়। বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের  সাংস্কৃতিক বিকাশ,বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি নিয়ে ও আলোচনা হয়। আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার এবং কিভাবে সংরক্ষণ করা যায় এবং উপায়গুলি কি তা নিয়েও আলোচনা হয়। আগামীতে WBO ইউনেস্কোতে বাংলাদেশী সমতল বৌদ্ধ এবং আদিবাসী জনগোষ্টির ঐতিহ্য গুলো কিভাবে ডিজিটাল উপায়ে এবং সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরতে পারে তা দিকনির্দেশনা দেন পরিচালক।

এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইউনেস্কোর উচ্চ পর্যায়ের আরো দুইজন প্রতিনিধি। ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভারতের আসামের পক্ষে হীরক জ্যোতি বোরা। বাংলাদেশ এবং ফ্রান্সের পক্ষে প্রতিনিধিত্ব করেন ত্রিদিব বড়ুয়া রাজু ও মুকুল বড়ুয়া নয়ন।

বৈঠক শেষে ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে আসামের স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক মেখলা (চাদর) পরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

ইউনেস্কোর পরিচালকের আমন্ত্রণে ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের প্রতিনিধিদের সৌজন্যে সাক্ষাৎ

আপডেট সময় ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫