হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির উদ্যেগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধজয়ন্তী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ৪ জুন হাটহাজারী মির্জাপুর গৌতমাশ্রম বৌদ্ধ বিহারে এ উপলক্ষে আয়োজিত সভা অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের। আশীর্বাণী প্রদান করেন উপসংঘরাজ কর্মযোগী শীলরক্ষিত মহাথের। উদ্বোধক ছিলেন আঞ্চলিক উপসংঘনায়ক ধর্মসারথী শাসনানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন ড. ধর্মকীর্তি মহাথের। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ড. বুদ্ধপাল মহাথের।
জোবরা সুগত বিহারের উপাধ্যক্ষ ভদন্ত জি. নিরোধানন্দ থের’র সঞ্চালনায় – দেশনা করেন ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের, বুদ্ধপ্রিয় মহাথের, সংঘমিত্র থের, সুপলাবংশ থের, শান্তদর্শী থের প্রমুখ। অন্যান্যদের মধ্যে শিক্ষাবিদ প্রশান্ত কুমার বড়ুয়া, মদন মোহন বড়ুয়া, প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি গ্রাম ও সড়ক প্রদক্ষিন করেন এবং সংগঠনের মুখপত্র ‘প্রজ্ঞাদর্পন’ প্রকাশিত হয়।
বক্তারা বলেন, মহামানব তথাগত গৌতম বুদ্ধ ছিলেন সাম্য ও মানবতাবাদের অন্যতম প্রবক্তা। তাঁর দর্শন ছিল মানবমুক্তির সার্থক রূপরেখা। পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি রাজৈসিক ভোগবিলাসকে ছিন্ন করে ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে বিশ্বের বুকে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন।
ডেস্ক রিপোর্ট : 









