বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির’র শতবর্ষ পূর্তি , পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও বিনাজুরী শ্মশান বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধরত্ন স্থবিরের মহাস্থবির বরণ অনুষ্ঠান আজ ১৮ নভেম্বর মঙ্গলবার রাউজান বিনাজুরী শ্মশান বিহারে অনুষ্ঠিত হবে।
সকালে শতবর্ষ পূর্তি , পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়দর্শী মহাথেরর সভাপতিত্বে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ধর্মদূত ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের।
বিকেলে মহাস্থবির বরণ ও সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান সংসদীয় আসনের প্রাক্তন সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী , উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ধর্মদূত ভদন্ত এস, লোকজিত মহাথের।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট : 









