লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী লাবনী বড়ুয়ার একক সংগীতানুষ্ঠান ইস্ট-লন্ডনের রিচমিক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রাঙতা আর্টসের উদ্যোগে রবিবার (৬ এপ্রিল) ‘লাবনী বড়ুয়া আনবাউন্ডেড’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী একে একে-‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয়’, ‘তখন তোমার একুশ বছর বোধয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়’, ‘জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি’, ‘একটা গান লিখো আমার জন্য’, ‘আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া’সহ আরো একাধিক বাংলা, হিন্দি ও গজল গান পরিবেশন করেন।
বন্ধুগণ চিরসাথী পথচলায়’ গানটি লাবণী বাংলা ভাষায় এবং ইউক্রেনের প্রখ্যাত সঙ্গীতশিল্পী একা কাটেরিনা গানটি ইউক্রেনের ভাষায় গেয়ে শোনান।
আবৃত্তিশিল্পী তানজিনা নূর-ই সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে কীবোর্ডে ছিলেন সুনীল যাদব, তবলায় পিয়াস বড়ুয়া, অক্টোপ্যাডে রিজান আহমেদ, কণ্ঠ এবং বান্দুরা সহযোগিতায় করেন ইউক্রেনের প্রখ্যাত সঙ্গীতশিল্পী একা কাটেরিনা।
ডেস্ক রিপোর্ট : 









